News71.com
 Bangladesh
 02 Apr 16, 02:00 AM
 663           
 0
 02 Apr 16, 02:00 AM

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, তাজা বোমা উদ্ধার ।।

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, তাজা বোমা উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা শহরের কাটিয়া আনন্দপাড়া এলাকার ব্যবসায়ী সুকুমার অধিকারির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির গৃহকর্তাকে বেধে রেখে আট ভরি স্বর্নলংকার নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে । গতরাত দুই টার দিকে কাটিয়া আনন্দপাড়া এলকায় মৃত দুলাল অধিকারির ছেলে কম্পিউটার ব্যাবসায়ী সুকুমার অধিকারির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

কম্পিউটার ব্যবসায়ি সুকুমার অধিকারি বলেন, রাত প্রায় দুইটার দিকে ডাকাতরা প্রথমে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এর পর তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথকে আমাকে বেধে ফেলে। এরপর ডাকাতরা আমার বৃদ্ধ মা শেফালি অধিকারিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে আট ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় ।

সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, ডাকাতির ঘটনা শোনার পর ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন