News71.com
 Bangladesh
 02 Apr 16, 03:24 AM
 702           
 0
 02 Apr 16, 03:24 AM

প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বরিশাল মেডিকেলে.......

প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বরিশাল মেডিকেলে.......

নিউজ ডেস্কঃ স্বরুপকাঠী জলাবাড়ী ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ও নব নির্বাচিত চেয়ারম্যান আশীষ কুমার বড়াল এর উপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে এলাকাবাসী ।

উপজেলার আরামকাঠী এলাকার গণসংযোগ কালে প্রতিপক্ষ সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ তৌহিদ ও তার দলবল নিয়ে অনাকাঙ্খিত হামলা চালায় নৌকা প্রতীকের প্রার্থী আশীষ কুমার বড়ালের উপর। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আশীষ বড়ালের মাথায় এলোপাতাড়ি কোপালে তিনি মারাত্মকভাবে জখম হন। এছাড়া তার সাথে থাকা ১০/১২ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেলে ভর্তি করা হয় তাদের ।

এ সহিংসতার ঘটনায় স্বরুপকাঠী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্ত খলিলুর রহমান (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। গত ২২শে মার্চ নির্বাচনে স্বরুপকাঠী জলাবাড়ী ইউপি’র নৌকা প্রতীকের প্রার্থী আশীষ কুমার বড়াল বিপুল ভোটে জয়লাভ করেন ।

বর্তমানে তিনি আহত অবস্থায় বরিশাল মেডিকেলে ভর্তি আছেন। এদিকে এলাকাবাসী এ অনাকাঙ্খিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন