News71.com
 Bangladesh
 02 Apr 16, 07:13 AM
 702           
 0
 02 Apr 16, 07:13 AM

কালীগঞ্জে যাত্রবাহী বাস উল্টে নিহত ২, আহত ২৫

কালীগঞ্জে যাত্রবাহী বাস উল্টে নিহত ২, আহত ২৫

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ চিনি কলের সামনে শনিবার বিকালে যাত্রবাহী বাস উল্টে ২জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, বাসচালক হানেফ আলী (৪৫) ও সুপার ভাইজার আবুল হাসেম (৩০) ।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিকাল ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী পলাশ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-০২৯৩) একটি যাত্রীবাহী বাস কালীগঞ্জ উপজেলা শহর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মিল গেটে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসের চালক ও সুপারভাইজার নিহত ও ২৫ জন আহত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে প্রেরণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন