News71.com
 Bangladesh
 02 Apr 16, 07:14 AM
 703           
 0
 02 Apr 16, 07:14 AM

বাজেটে দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে

বাজেটে দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে দক্ষতার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে বাজেটে বরাদ্দও থাকবে । আজ রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে একটি বেসরকারি ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের এখানে পরিসংখ্যানের দিক থেকে কর্মসংস্থান ভালো দেখাচ্ছে। কিন্তু সত্যিকারভাবে কর্মসংস্থানপ্রাপ্ত মানুষরা সঠিক জীবনমান পায় না। সত্যিকার উন্নয়নের জন্য শিল্পায়ন হতে হবে ।

তিনি বলেন, ‘শিক্ষার উন্নয়ন ছাড়া দেশ এগুবে না । আমাদের এখানে পর্যাপ্ত শিক্ষক ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তবে শিক্ষা খাতের বাজেট বরাদ্দের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন