News71.com
 Bangladesh
 02 Apr 16, 07:39 AM
 681           
 0
 02 Apr 16, 07:39 AM

একফোঁটা জলের জন্য পাম্পে অবস্থান করে বিক্ষোভ ।।

একফোঁটা জলের জন্য পাম্পে অবস্থান করে বিক্ষোভ ।।

নিউজ ডেস্কঃ পানির লাইন কেটের দেওয়ায় রাজধানীর পল্লবীতে ওয়াসার একটি পাম্পের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আটকে পড়া পাকিস্তানিদের একটি ক্যাম্পের ২ শতাধিক বাসিন্দা । আজ সকালে এভিনিউ-৫ এর পানির পাম্পের সামনে অবস্থান নিয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এরপর পানির প্রতিশ্রুতি আদায় করে তারা স্থান ত্যাগ করেন ।

ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত ৪/৫দিন ধরে ক্যাম্পে কোনো পানি নাই। ওয়াসার লোকজন পানির লাইন কেটে ফেলেছে। দুর্ভোগে পড়ে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি ।

পল্লবী থানার উপ পরিদর্শক আবু সাইদ বলেন, ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয় । ওয়াসা কর্তৃপক্ষ আজ গাড়িতে করে ওই ক্যাম্পে পানি সরবরাহ এবং রবিবার পানির লাইন চালুর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারী অবস্থান ছাড়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন