
গতকাল ১ এপ্রিল ২০১৬ ইং তারিখে ধানমন্ডির এক অভিজাত হোটেলে ”ডুমুরিয়া উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তি সহিংসতা ও আমাদেও করণীয়” বিষয়ক ঢাকাস্থ ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট নাগরিকদেও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অমর কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনে অনুষ্ঠিত এই সভায় দল-মত নির্বিশেষে সকলে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি নির্বাচন পরিবর্তিতে সাধারণ ভোটারদের উপর পরিকল্পিত সহিংস হামলা, ঘর-বাড়ি ও দোকান ভাংচুর, নারীদের নির্যাতন, স্ত্রী-কণ্যার সামনে উলঙ্গ করে অপমান করার কারণে আত্মহত্যাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হুমকি প্রদানের তীব্র নিন্দা জানানো হয়।
সভায় ব্যক্তরা শোভনা ইউনিয়নে চরমপন্থিদলের নেতা, একাধিক হত্যা ও নির্যাতনের আসামী এবং মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত সুরঞ্জিত বৈদ্য ও তার দলবল কর্তৃক নৌকা প্রতীকে ভোট দেয়ায় আওয়ামীলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা অসিত কুমার বৈদ্যকে বেদমভাবে প্রহর করে হাত-পা ভেঙ্গে ফেলা ও মটরসাইকেল প্রতীকের পক্ষে ভোট জালিয়াতি করতে না দেয়ায় প্রিজাইডিং অফিসার অধ্যাপক অম্বরিশকে মেরে আহত করায় উক্ত এলাকায় চরমপন্থিদের পুনরোত্থানের আশংকায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুরঞ্জিত বৈদ্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এছাড়া উপস্থিত সবার সম্মতিতে উক্ত এলাকার এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সাথে সাক্ষাত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবী জানানো হয়।
সভায় অংশগ্রহণকারি বিশিষ্ট নাগরিকবৃন্দরা হচ্ছেন প্রকৌশলী এস এম এনামুল হক, প্রকৌশলী অরুন মহলদার, ড. মাহবুবুর রহমান, খন্দকার রেবেকা হায়াৎ, শেঁখ আব্দুল জলিল, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এস এম মাসুদ রানা, রাজকুমার মন্ডল, মো রেজাউল কবির মিঠু প্রমুখ । খবর বিজ্ঞপতির ।।