
নিউজ ডেস্কঃ খুলনায় ইউপি সদস্যের স্ত্রী বিলকিস বেগমকে (২৬) মাদক বিক্রির অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত বিলকিস ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের গাড়াখোলা ওয়ার্ডের ইউপি সদস্য কবির মহলদারের স্ত্রী।
পুলিশ জানায়, আজ শনিবার সকালে পুলিশ ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের গাড়াখোলা গ্রামের মহলদারপাড়ায় অভিযান চালিয়ে ১০পুরিয়া গাঁজাসহ মাদক বিক্রেতা মোছাম্মাৎ বিলকিস বেগমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।