News71.com
 Bangladesh
 04 Mar 17, 09:50 PM
 284           
 0
 04 Mar 17, 09:50 PM

শাফিয়াকে সভাপতি আর মাহমুদাকে সম্পাদক করে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি

শাফিয়াকে সভাপতি আর মাহমুদাকে সম্পাদক করে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি

নিউজ ডেস্ক : ১৪ বছর পর জাতীয় সম্মেলনের মাধ্যমে পরিবর্তন এসেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সহ-সভাপতি শাফিয়া খাতুন। সাধারণ সম্পাদক হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম কৃক। আজ শনিবার (৪ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে এই নেতৃত্ব নির্বাচিত হয়।

এর আগে একজন কাউন্সিলর শাফিয়া খাতুনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন ও একজন কাউন্সিলর সমর্থন করেন। এ ছাড়া সভাপতি পদে সদ্য সাবেক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম কৃক, শিরীন রোখসানার নাম প্রস্তাবিত ও সমর্থিত হয়। সাধারণ সম্পাদক পদে আরও প্রার্থী হন শিরীন রুখসানা ও মুর্শেদা বেগম লিপি।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নাম প্রস্তাব করেন। পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন