News71.com
 Bangladesh
 04 Mar 17, 09:59 PM
 299           
 0
 04 Mar 17, 09:59 PM

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করে দেয়ায় যুবদল কর্মী মিজানুর রহমান আটক।।

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করে দেয়ায় যুবদল কর্মী মিজানুর রহমান আটক।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোষ্ট করার অভিযোগে বরিশালের উজিরপুরে যুবদল কর্মী মিজানুর রহমান হাওলাদারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার সোনার বাংলা বাজার সংলগ্ন বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মিজান ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে আপলোড করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।বিগত বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধ চলাকালে গাড়িতে পেট্রোল বোমা হামলা সহ ৫  টি মামলার আসামি মিজান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন