News71.com
 Bangladesh
 05 Mar 17, 12:03 AM
 257           
 0
 05 Mar 17, 12:03 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে আল ইমরানকে পুলিশে সোপর্দ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে আল ইমরানকে পুলিশে সোপর্দ।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দ্যা সূর্যসেন হলে শিবির সন্দেহে আল ইমরান নামে ১ শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। গতকাল শনিবার রাত ৯টার এই ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জে। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, শিবির সন্দেহে ১ জনকে আমাদের কাছে দেয়া হয়েছে। আমরা যাচাই-বাছাই করে দেখবো।

সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন জানান, ইমরানকে ফেসবুক স্ট্যাটাসে তাকে শিবির বলে সন্দেহ হলে নজরদারিতে রাখা হয়। পরে আজ শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিবির পরিবারের বলে স্বীকার করে। তার কাছে শিবিরের বিভিন্ন নেতার ফটো, শিবিরের ডেইলি রুটিন, বিভিন্ন নোট পাওয়া যায়। সামনের নির্বাচনকে লক্ষ্য রেখে সে হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের টার্গেট করে মোটিভেট করার চেষ্টা করছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন