News71.com
 Bangladesh
 02 Apr 16, 10:12 AM
 712           
 0
 02 Apr 16, 10:12 AM

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক ১৭ এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ।।

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক ১৭ এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ।।

নিউজ ডেস্কঃ দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নবীনগরে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ও তাজপুর গ্রাম থেকে ১৬ জন ও নবীনগর উপজেলার বীরগাঁও থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আশুগঞ্জে গ্রেফতার হওয়া ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন,  বৃহস্পতিবার ও শুক্রবার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ও তাজপুর এলাকায় পরাজিত ও বিজয়ী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে । এছাড়াও আজ দুপুর পর্যন্ত আরো ছয়জনকে গ্রেফতার করা হলে ১৫১ ধারা অনুযায়ী আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন