
নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ মাদক সেবী ও ব্যবসাকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩ মার্চ) সকাল ৬ টা থেকে আজ শনিবার (৪ মার্চ) সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ১ হাজার ৬শ’ ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম ও ২শ’ ১ পুরিয়া হেরোইন, ২শ’ ৮৫ গ্রাম গাঁজা ও ১শ’ ৯ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।