News71.com
 Bangladesh
 05 Mar 17, 01:16 PM
 192           
 0
 05 Mar 17, 01:16 PM

আগামীকাল সোমবার ৮ দফা দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পাহাড়ী ছাত্র পরিষদ ।।

আগামীকাল সোমবার ৮ দফা দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পাহাড়ী ছাত্র পরিষদ ।।

নিউজ ডেস্কঃ পার্বত্য কোটা চালুসহ ৮ দফা দাবিতে রাঙামাটিতে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল শনিবার বিকেলে সংগঠনের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু ও বিতর্কিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নিয়মিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ হরতালের ডাক দেওয়া হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামান বাপ্পীকে হল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন