News71.com
 Bangladesh
 05 Mar 17, 01:18 PM
 205           
 0
 05 Mar 17, 01:18 PM

কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আগামীকাল সোমবার ।।

কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আগামীকাল সোমবার ।।

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছে। সভায় দেশের সর্বশেষ বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন