News71.com
 Bangladesh
 05 Mar 17, 01:37 PM
 225           
 0
 05 Mar 17, 01:37 PM

রাজধানীতে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ চেকপোস্টে

রাজধানীতে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ চেকপোস্টে

নিউজ ডেস্ক : রাজধানীর বিমানবন্দর এলাকায় বনরূপা আবাসিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছবাহী ট্রাক পুলিশের চেকপোস্টে ঢুকে গেলে এক সিকিউরিটি গার্ডসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) রাত আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক আহছান হাবীব (৩৫), নায়েক আবদুল কাদের (৩০), কনস্টেবল সৈকত (২২) , নাছিরুল (২১) এবং সিকিউরিটি গার্ড শাহ আলম (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের  অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক সুকান্ত জানান, শনিবার রাত আড়াইটার দিকে বৃষ্টি হচ্ছিল। ওই সময়ে বনরূপা এলাকায় একটি পুলিশ চেকপোস্টের মধ্যে মাছবাহী ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এতে পাঁচজন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন