News71.com
 Bangladesh
 05 Mar 17, 01:42 PM
 259           
 0
 05 Mar 17, 01:42 PM

চুয়াডাঙ্গায় বাস-আলমসাধু মুখোমুখি : নিহত ২

চুয়াডাঙ্গায় বাস-আলমসাধু মুখোমুখি : নিহত ২

 

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাস- আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার (৫ মার্চ) সকালে উপজেলার ভন্ডবিল এলাকা এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় যানবাহন আলম সাধু, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকা থেকে আলমডাঙ্গা সদরে যাচ্ছিল। এসময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিল্যাক্স পরিবহন আলম সাধুটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যান।আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন