
নিউজ ডেস্ক : আশুলিয়ায় রাস্তা পারাপারের সময়ে ট্রাকের ধাক্কায় সাদা মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সুমন জানান, সাদা মিয়া জেনারেটরের কাজ করতেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে আশুলিয়ার টেংরাবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময়ে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ আপাতত জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। স্থানীয় থানায়ও খবর দেয়া হয়েছে।