News71.com
 Bangladesh
 05 Mar 17, 01:51 PM
 257           
 0
 05 Mar 17, 01:51 PM

নাসিরনগরে ইসকন মন্দিরে চুরি !

নাসিরনগরে ইসকন মন্দিরে চুরি !

 

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ইসকন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৫ মার্চ) ভোরে উপজেলার ফান্দাওক এলাকায় এ ঘটনা ঘটে। মন্দিরের সেবায়েত নকুল আনন্দ জানান, ভোরে দুর্বৃত্তরা তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে ছয়টি পিতলের মূর্তি,  টাকা ও স্বার্ণালঙ্কার নিয়ে গেছে।

এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, কোন স্বার্ণালঙ্কার খোয়া যায়নি। ছয়টি মূর্তি ও দান বাক্সের দেড় হাজার টাকা চুরি হয়েছে। কোন মাদকসেবী বা ছিচকে চোর এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন