News71.com
 Bangladesh
 05 Mar 17, 02:03 PM
 249           
 0
 05 Mar 17, 02:03 PM

ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ।।

ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ।।

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদের দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদের দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-সদরদফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে ।

বদলিকৃতদের মধ্যে ডিএমপির ট্রাফিক-পূর্ব বিভাগের এডিসি সালমা সৈয়দ পলিকে কোয়ার্টার মাস্টার হিসেবে ও এডিসি নাজমুন নাহারকে ট্রাফিক-পূর্ব বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির অর্থ ও বাজেট বিভাগের এসি সাজ্জাদ ইবনে রায়হানকে নিউমার্কেট জোনে এবং এসি মো. রওশানুল হক সৈকতকে ডিএমপির অর্থ ও বাজেট বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন