News71.com
 Bangladesh
 05 Mar 17, 02:04 PM
 253           
 0
 05 Mar 17, 02:04 PM

যমুনার বালু যাবে সিঙ্গাপুরে : পানি সম্পদ মন্ত্রী

যমুনার বালু যাবে সিঙ্গাপুরে : পানি সম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক : পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, ‘বালুর বিনিময়ে বড় নদীগুলো খননের বিষয়ে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। টাকা ছাড়াই তারা নদী খনন করে দেবে। বিনিময়ে তারা বালু নিয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে যমুনা নদীর ড্রেজিংয়ের (খনন) কথা হচ্ছে।’

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি সঞ্চালনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে রবিবার (৫ মার্চ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে পানি মন্ত্রী এসব তথ্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন