News71.com
 Bangladesh
 05 Mar 17, 02:05 PM
 241           
 0
 05 Mar 17, 02:05 PM

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল ইসলাম (২৮) নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল ইসলামের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুর রহমান জানান, কালীগঞ্জ এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে আনোয়ারুল ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আনোয়ারুল ইসলাম মারা যান

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন