
নিউজ ডেস্ক : হকার উচ্ছেদ বন্ধ ও জাতীয় হকার নীতি বাস্তবায়নের দাবিতে রোববার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ হকার সংগ্রামী পরিষদ। এসময় হকাররা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ অবরোধ কর্মসূচি পালন করছেন। অবরোধ কর্মসূচির ফলে পুরানা পল্টন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় অবরোধ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।