News71.com
 Bangladesh
 05 Mar 17, 05:09 PM
 730           
 0
 05 Mar 17, 05:09 PM

খুলনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবীতে পদ বঞ্চিত নেতাকর্মীদের মানববন্ধন

খুলনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবীতে পদ বঞ্চিত নেতাকর্মীদের মানববন্ধন

বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংগঠনের পদ বঞ্চিত নেতাকর্মীরা। রবিবার (৫ মার্চ) দুপুর ১২ টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে খুলনা জেলা ছাত্রলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটি চাই লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে উপস্থিত হন। মানববন্ধন চলাকালীন পদ বঞ্চিত নেতাকর্মীরা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের প্রাণের দাবী অবিলম্বে খুলনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি চাই। আমরা ছাত্রলীগের পরিচয় চাই। আমরা দীর্ঘদিন ছাত্রলীগ করি। আমরা পদ বঞ্চিত, আমাদের কথা ভাবার কি কেউ নেই? পদ বঞ্চিত নেতাকর্মীরা আরও বলেন, আমরা রাজনৈতিক স্বীকার। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ পর্যন্ত ৭ বার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েও অজানা কারণে অনুমোদন হয়নি। আমরা দীর্ঘ ৫-৭ বছর কেন্দ্রীয় ঘোষিত দলীয় এবং জাতীয় সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেও আজ ছাত্রলীগের পরিচয় দিতে পারি না।”

ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে খুলনা জেলা ছাত্রলীগ নেতা অঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে ও খুলনা জেলা ছাত্রলীগ নেতা মোঃ আবু সাঈদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অরিন্দম গোলদার, দাকোপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন কুমার মন্ডল, ছাত্রলীগ নেতা মিঠুন বিশ্বাস, সঞ্জয় মল্লিক, মোঃ আলিফুজ্জামান, মোঃ ওয়াহিদুজ্জামান শাওন, সৈয়দ কামাল হোসেন শাওন, জাহাঙ্গীর ফকির, মোল্লা জিতু, আদনান শরীফ সেতু, শেখ মাহমুদ হাসান তুহিন, মোঃ আল-আমিন শেখ, মোঃ রওনাকুল ইসলাম রনি, মাহমুদুল হাসান জিয়া, শশাংক রায়, ইমদাদুল হক মিলন, শেখ মাসুদ রানা, সজীব মন্ডল, সাগর খান, শেখ নাফিজ ইকবাল নাঈম, রাসেল মাহমুদ পাপ্পু, শেখ ইয়ামিন হোসেন, শেখ ইব্রাহিম, সুরোজিত, অনিমেষ, আঃ হামিদ, আন্দোলন ভদ্র, প্রনব প্রমুখ। মানববন্ধনে খুলনা জেলা ছাত্রলীগের হাজারেরও অধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১০ জানুয়ারি কাউন্সিল ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ আরাফাত হোসেন পল্টুকে সভাপতি ও মুসফিকুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করে এবং একজন কেন্দ্রীয় সদস্যসহ ১৬ সদস্য বিশিষ্ট খুলনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি। তখন সময় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার কথা বললেও দীর্ঘ পাঁচ বছরেও পূর্ণতা পায়নি এ কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন