News71.com
 Bangladesh
 05 Mar 17, 06:56 PM
 219           
 0
 05 Mar 17, 06:56 PM

কুষ্টিয়ায় র্যািবের কাছে এক সক্রিয় হূজি জ্ঙ্গীর আত্মসমর্পণ।।

কুষ্টিয়ায় র্যািবের কাছে এক সক্রিয় হূজি জ্ঙ্গীর আত্মসমর্পণ।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় র্যােবের কাছে ১ জঙ্গি সদস্য আত্মসমর্পণ করেছে। আজ রবিবার দুপুরে কুষ্টিয়া র্যা ব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সক্রিয় সদস্য মিয়া মোর্শেদ শরীফ হাসান ওরফে কল্লোলকে হাজির করা হয়। আত্মসমর্পণকারী ওই জঙ্গির বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দমদমা গ্রামে।

কুষ্টিয়া র্যা বের কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, কুমারখালীর মৃত শফিউদ্দীন মিয়ার ছেলে কল্লোলের সঙ্গে একই এলাকার হরকাতুল জিহাদের (হুজি) আঞ্চলিক নেতা সাজ্জাদ হোসেন ওরফে মুক্তি, মেজবাহ ও আশরাফের সঙ্গে ২০১৫ সালে সখ্যতা গড়ে উঠে। এদের সংস্পর্শে এসে কল্লোল জঙ্গিকর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। ২০১৬ সালে হুজি নেতা সাজ্জাদসহ তার অপর ৪ সহযোগী ঢাকার ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জঙ্গি কল্লোল ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে নিজ বাড়ি ছেড়ে আত্মগোপন করেন।

পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে র্যাুবের কাছে আত্মসমর্পণ করেন। জঙ্গি সংগঠনে যোগদানের আগে সালাউদ্দিন নিজ এলাকায় কৃষি কাজ করতেন। ‘জঙ্গিবাদের অন্ধাকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসতে আত্মসমর্পণ করলে জঙ্গিদের পুনর্বাসন করা হবে’ সরকারের এই ঘোষণায় সাড়া দিয়ে কল্লোল ও তার পরিবার বিষয়টি র্যারবকে জানায়। কুষ্টিয়া র্যা বের কোম্পানি কমান্ডারের তত্ত্বাবধান ও কঠোর নজরদারীর মধ্যদিয়ে জঙ্গি কল্লোল আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী জঙ্গি কল্লোল প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জঙ্গিবাদের পথ সঠিক পথ নয়। তাই তিনি নিজের ভুল বুঝতে পেরে অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেন বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে র্যাজব-১২ এর অধিনায়ক শাহাবুদ্দিন খান, কুষ্টিয়া র্যা বের কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলামসহ র্যা বের অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এরআগে ২০১৬ সালের ডিসেম্বর মাসে কুষ্টিয়া র্যাসবের কাছে আরেক জঙ্গি সদস্য সালাউদ্দিন আত্মসমর্পণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন