News71.com
 Bangladesh
 05 Mar 17, 07:02 PM
 280           
 0
 05 Mar 17, 07:02 PM

বটিয়াঘাটার নারায়ণপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ।। দোনালা বন্দুক,গুলি স্বর্নালোংকার ও নগদ টাকা লুট.......

বটিয়াঘাটার নারায়ণপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ।। দোনালা বন্দুক,গুলি স্বর্নালোংকার ও নগদ টাকা লুট.......

টসাকিব হাসান জনি : বটিয়াঘাটা উপজেলার নারায়ণপুর গ্রামের গোপাল বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার রশীদ শেখের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতেরা এ সময় একটি দোনালা বন্দুক, ২৫ রাউন্ড গুলি, ১৪ ভরি সোনা, ৮টি মোবাইল সেট ও নগদ ২ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে । পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য রশিদ শেখ দীর্ঘদিন যাবত গোপাল বিড়ির ফ্যাক্টীরীর ম্যানেজার হিসেবে কাজ করতো। সে সুবাদে ফ্যাক্টরীর পক্ষ থেকে পদাধিকার বলে তার নামে ১টি বিদেশী সোনালী বন্দুক দেয়া ছিলো। বর্তমানে নারায়ণপুরস্থ ফ্যাক্টরী এলাকায় ২৪ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান চলছিলো। গত শুক্রবার রাত ৪টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে রশিদ শেখের বাড়িতে প্রবেশ করে দোতালা বাড়ির নিচতলার গ্রীল ও কেসি গেট কেটে ভিতরে প্রবেশ করে বাড়ির সকলকে জিম্মি করে ফেলে ।

ডাকাত দল এসময় তাদের ঘরে থাকা ১টি দোনালা বন্দুক, ২৫ রাউন্ড গুলিসহ লাইসেন্সের কাগজ, ১৪ ভরি সোনা, ৮টি মোবাইলসেট ও ২ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তিতে পাশের লোকজন এসে তাদেরকে ভোরে উদ্ধার করে। খবর পেয়ে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বদিউজ্জামান, সহকারি পুলিশ সুপার দিদারুল আলম, থানার ওসি মোঃ মোজাম্মেল হক মামুন, স্থানীয় ফাড়ি ইনচার্জ নাজমুল হক, এসআই আসাদুজ্জামানসহ র্যাব, সিআইডি, ডিবি, এসবি, পিবিআই পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । বর্তমানে এলাকায় ব্যাপক তল্লাশী অভিযান চলছে ।

এব্যাপারে খুলনা রেন্জের ডি আই জি এস এম মনির উজ্ জামানকে প্রশ্ন করলে তিনি নিউজ৭১ কে জানিয়েছেন ঘটনাটি তিনি জেনেছেন। লুট হওয়া অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে । তারপক্ষ থেকে খুলনা জেলা পুলিশকে জিরো টলারেন্স দেখিয়ে কাজ করতে বলা হয়েছে । এলাকার মানুষের সহযোগীতায় দ্রুত লুট হওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি মনে করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন