
নিউজ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরের বৈচিতলা গ্রামে গোপন বৈঠকের সময় জামায়াতের ৫ নারী রোকনসহ ৯ জনকে আটক করা হয়েছে। এসময় বেশ কিছু জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়। রোববার (৫ মার্চ) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলার মহেশপুর উপজেলার বৈচিতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাসের বাড়িতে জামায়াতের নারী রোকনসহ অন্যান্য নেতা-কর্মীরা বৈঠক করছিল।পুলিশ তার বাড়ি থেকে জামায়াতের ৫ নারী রোকনসহ ৯ জনকে আটক করে। এসময় জিহাদি বই, চাঁদা আদায়ের বেশ কিছু রশিদও জব্দ করা হয়।
আটককৃতরা হলো জামায়াতের নারী রোকন সুফিয়া বকুল, মনোয়ারা, রেহেনা, বিলকিচ, চায়না খাতুন, পৌর নেতা গোলাম রহমান, ফজলে এলাহি, কর্মী নাজমুল ও রাকিবুল।