News71.com
 Bangladesh
 05 Mar 17, 09:11 PM
 231           
 0
 05 Mar 17, 09:11 PM

আগামীকাল সোমবার ১৪ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

আগামীকাল সোমবার ১৪ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক : উপজেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচন উপলক্ষে ১৪ উপজেলায় আগামীকাল সোমবার (৬ মার্চ) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের সুবিধার্থে ১৪ উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কমর্রত কর্মকর্তা ও কর্মচারীর ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


উপজেলাগুলো হলো বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা, সিলেট জেলার ওসমানী নগর উপজেলা, খাগড়াছড়ির গুইমারা উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলা, কুমিল্লার আদর্শ সদর উপজেলা, পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলা, নাটোরের বড়াই গ্রাম উপজেলা, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা, নীলফামারীর জলঢাকা উপজেলা, সাতক্ষীরার কলারোয়া উপজেলা এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা। উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি এই তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন