News71.com
 Bangladesh
 02 Apr 16, 10:56 AM
 696           
 0
 02 Apr 16, 10:56 AM

রাজধানীর আগারগাঁও থেকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ।।  

রাজধানীর আগারগাঁও থেকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁও এলাকার সমাজসেবা অধিদফরের সামনে থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মাসুদ রানা (২৫) নামে ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত শুক্রবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর এএসপি ইয়াছির আরাফত বলেন, গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আগারগাঁও নিউ কলোনি কবর স্থানের গেটের সামনে অস্ত্র বেচাকেনা করে আসছে। এমন খবরের ভিত্তিতে সমাজসেবা অধিদফতরের সামনে থেকে বিকাল সাড়ে ৪টার দিকে অস্ত্র ব্যবসায়ী মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাসুদের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানায় তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন