News71.com
 Bangladesh
 02 Apr 16, 11:05 AM
 669           
 0
 02 Apr 16, 11:05 AM

আগামীকাল থেকে চালু হচ্ছে সুপ্রিম কোর্টে অনলাইন কজলিস্ট ।।

আগামীকাল থেকে চালু হচ্ছে সুপ্রিম কোর্টে অনলাইন কজলিস্ট ।।

নিউজ ডেস্কঃ আইনজীবীদের অনুরোধে ৩বার পেছানোর পর রোববার সুপ্রিম কোর্টে চালু হচ্ছে অনলাইনে দৈনন্দিন কার্যতালিকা। কাগজে ছাপার পরিবর্তে এখন থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কজলিস্ট থাকবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন আগামিকাল রোববার থেকে হার্ড কাগজে কজলিস্ট থাকবে না। সবই অনলাইনে থাকবে।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান গত ১ই ফেব্রুয়ারি থেকে অনলাইনে কজলিস্ট চালু হওয়ার কথা ছিল। কিন্তু আইনজীবীদের ৩বার অনুরোধের পরিপ্রেক্ষিতে অনলাইনে কজলিস্ট চালু রাখার বিষয়টি বন্ধ রাখা হয়। তবে আগামিকাল রোববার থেকে সেটি চালু হচ্ছে।

জানা যায়, গত বছর ১ই নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে অনলাইনে দৈনন্দিন কার্যতালিকা চালু হয়। এরপর চলতি বছর ৩১শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে হাইকোর্ট বিভাগের প্রতিটি বেঞ্চের পরবর্তী দিনের কজলিস্ট চূড়ান্তভাবে অনলাইনে প্রকাশিত হয়ে আসছে। এখন থেকে আদালতের ওয়েবসাইটে ঢুকে নিজেদের মামলার অবস্থান জানতে ও কজলিস্ট ডাউনলোড করে নিজেদের প্রয়োজনমতো প্রিন্ট করে নিতে পারবেন সাধারণ মানুষ। ফলে অনেক ক্ষেত্রে প্রতারকের হাত থেকে রেহাই পারে সাধারন মানুষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন