News71.com
 Bangladesh
 02 Apr 16, 11:18 AM
 805           
 0
 02 Apr 16, 11:18 AM

নারায়ণগঞ্জের কাঁচপুরে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত ।।  

নারায়ণগঞ্জের কাঁচপুরে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত ।।   

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণে তিন শ্নিহত হয়েছেন। দূর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের সংবাদমাধ্যমকে জানান, আজ শনিবার রাত ৯টার দিকে কাঁচপুরের একটি রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন