News71.com
 Bangladesh
 02 Apr 16, 11:23 AM
 668           
 0
 02 Apr 16, 11:23 AM

বৈরি আবহাওয়া বরিশালে ছোট লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ....

বৈরি আবহাওয়া বরিশালে ছোট লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ....

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে বরিশালে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ । আজ শনিবার বেলা ১১টার পর থেকে প্রায় সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে গোটা বরিশালে। মাঝে মাঝে ভারি বৃষ্টিপাতও হয়েছে। মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও আবার ঢাকা পড়েছে মেঘে ।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. পলাশ চৌধুরী বলেন আজ শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বরিশালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিআইডব্লিউটিএ'র বরিশাল কার্যালয় সূত্র জানায়,নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় ছোট লঞ্চ ৬৫ ফুটের কম দৈর্ঘ্য চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন