
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী দিদারুল আলম (৩০) আত্মহত্যা চেষ্টাকালে পুলিশ তাকে গ্রেফতার করে। নিহত জান্নাতুল ফেরদৌস পপির মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানাগেছে আজ শনিবার দুপুরে ডবলমুরিং থানা এলাকার দেওয়ানহাটের আকবর শাহ মাজারের পিছনের বাসায় এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী বলেন সকাল সাড়ে ১১টায় দিদারুল ও পপির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দিদারুল পপিকে ইস্পাতের রড দিয়ে পেটাতে থাকে। এতে পপি ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন এ সময় প্রতিবেশিরা তাদের ঘরে ঢোকার চেষ্টা করে। কিন্তু ঘরের দরজা ভিতর থেকে লাগানো থাকায় তারা ব্যর্থ হন। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে পপির মরদেহ উদ্ধার করে।