
নিউজ ডেস্কঃ নীলফামারীতে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভ করেছে অর্ধশত শিক্ষার্থী। আজ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন নিয়ম অনুযায়ী সব টাকা পরিশোধের পরেও বকেয়া টাকার অজুহাত দেখিয়ে ৫০ জন শিক্ষার্থীকে প্রবেশপত্র দিচ্ছেনা কলেজ কর্তৃপক্ষ। এ অবস্থায় আগামীকাল এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। তাই প্রবেশপত্র না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।