
নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে শাফায়েত নামে এক চিকিৎসকের বাসা থেকে রঞ্জিতা আক্তার (১৪) নাম এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ধানমন্ডির রোড নং-১৪, বাড়ি নং ৬/এ, ফ্ল্যাট ডি/১ থেকে রঞ্জিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাত ১ টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।v
জানা যায়, রঞ্জিতা কুড়িগ্রাম জেলার আনিসুর রহমানের মেয়ে। সে ৩ বছর পূর্বে ডা. শাফায়েতের বাসায় কাজ শুরু করে। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রঞ্জিতা গত ৩ বছর ধরে গৃহকর্তা ডা. শাফায়েতের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো। বাসার লোকজন বলছে, রঞ্জিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া রঞ্জিতার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।