News71.com
 Bangladesh
 07 Mar 17, 03:03 PM
 245           
 0
 07 Mar 17, 03:03 PM

সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি মেয়র মিরুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার।।

সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি মেয়র মিরুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার।।

নিউজ ডেস্কঃ সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ির পেছনে একটি ডোবা থেকে পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে মিরুর ভাই মিন্টুকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত পাইপগানটি সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের সময় ব্যবহার করা হয়, যার মধ্যে মেয়রের শটগানের গুলি ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এ জন্য জব্দকৃত পাইপগানটিও ব্যালেস্টিক পরীক্ষার জন্য সিআইডি সদর দফতরের পাঠানো হতে পারে।

তিনি আরও দাবি করেন, মেয়র মিরু ও তার ভাই মিন্টুকে রিমান্ডে এনে গত দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে মেয়র মিরুর বাড়ির পেছনের একটি ডোবা থেকে পাইপগানটি উদ্ধার করা হয়। পরিদর্শক মুনিরুল আরও জানান, মেয়র মিরু ও তার ভাই মিন্টুর দ্বিতীয় দফা রিমান্ড শেষ হয়েছে। তাদের আজ  মঙ্গলবার দুপুরে শাহজাদপুরের আমলী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌরসভার একটি সংস্কার কাজ নিয়ে দ্বন্দ্বে জেরে পৌর মেয়র হালিমুল হক মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহামুদকে মেয়রের বাড়িতে আটকে রেখে তার হাত-পা ভেঙে দেয়। খবর পেয়ে বিজয়কে উদ্ধার করতে এলে স্থানীয় সরকারী দলীয় নেতাকর্মীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মেয়র মিরু তার লাইসেন্সকৃত শটগান দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে।   মিন্টু আরেকটি অবৈধ শটগান দিয়ে গুলি ছোড়ে। এমনকি মিন্টুর পক্ষের আরও ২ একজন সন্ত্রাসীরাও অবৈধ অস্ত্র নিয়ে তখন মহরা দেয়।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরুর গুলিতে আহত হন সমকাল সাংবাদিক শিমুল।   পরদিন  ৩ ফেব্রুয়ারি মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী মিরু ও মিন্টুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ মিরু এবং তার ২ ভাই মিন্টু ও পিন্টুকে গ্রেফতার করে। ঘটনার পর পরই পুলিশ মেয়রের শটগানটিও জব্দ করে। কিন্তু, মিন্টু বা তার সহযোগীর ১ টি অস্ত্রও উদ্ধার করতে না পারায় পুলিশ চাপে পড়ে। অবশেষে মিন্টুকে নিয়ে অভিযান চালিয়ে পাইপগানটি উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন