News71.com
 Bangladesh
 07 Mar 17, 05:46 PM
 213           
 0
 07 Mar 17, 05:46 PM

ফেনীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ফেনীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলার কাজীরহাটের আওরাইর খিল এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত ও এক মহিলা আহত হয়েছে।  আজ মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে দ্বন্দে ছুরিকাঘাতে আওরাইর খিল এলাকার আবু সুফিয়ানের ছেলে শাহাদাৎ হোসেন ফারুক (২৬) কে হত্যা করেছে একই এলাকার করিমুল হকের ছেলে মিজানুর রহমান। এছাড়াও একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের মা সবুরা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় সবুরা খাতুনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মিজানুর পালিয়ে গেছে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক এসআই হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিজানকে আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন