News71.com
 Bangladesh
 03 Apr 16, 01:42 AM
 659           
 0
 03 Apr 16, 01:42 AM

আড়াইহাজারে ট্রলির চাকায় পিস্ট হয়ে শিশুর মৃত্যু ।।

আড়াইহাজারে ট্রলির চাকায় পিস্ট হয়ে শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও নিষিদ্ধ যান ট্রলির চাপায় রাতুল নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় ট্রলি পার্কিং করার সময় এ ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে কৃষ্ণপুরা এলাকায় বাড়ির পাশের রাস্তায় রাতুল তার সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। এসময় নিষিদ্ধ যান ট্রলি তাদের বাড়ির সামনে পার্কিংকালে সহপাঠীরা দৌড়ে চলে যেতে সক্ষম হলেও রাতুল ট্রলির চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় । দুর্ঘটনার পর চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ব্যপারে থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন