News71.com
 Bangladesh
 03 Apr 16, 11:18 AM
 610           
 0
 03 Apr 16, 11:18 AM

পটুয়াখালিতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত ।।

পটুয়াখালিতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত ।।

নিউজ ডেস্ক: পটুয়াখালিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রকৌশলী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন । গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে জানায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম। নিহত প্রকৌশলী আলতাফ হোসেন (৫০) ২ মাস আগে এলজিআরডি থেকে অবসরকালীন ছুটিতে (এলপিআর) গেছেন। তিনি বরগুনার আমতলী পৌর শহরের সিকদার পাড়ার মৃত আমিন উদ্দিনের ছেলে ও পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা ।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মটরসাইকেল যোগে আমতলীতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মো. খালিদ জানায়, সড়ক দুর্ঘটনায় আহত আলতাফ হোসেন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। নিহতের মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন