News71.com
 Bangladesh
 07 Mar 17, 08:06 PM
 208           
 0
 07 Mar 17, 08:06 PM

আদালত থেকে নথি গায়েব, সাবেক কর্মচারী আরিফ আটক।।

আদালত থেকে নথি গায়েব, সাবেক কর্মচারী আরিফ আটক।।

নিউজ ডেস্কঃ আদালত থেকে মামলার নথি গায়েব করার অভিযোগে রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-১ এর সাবেক কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটক আরিফ আহম্মেদ ওরফে রকি (৩৫) ওই আদালতের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। নথি গায়েবের অভিযোগে প্রায় ৩ মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছিল। আরিফ রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, আদালতে কর্মরত থাকা অবস্থায় ১১ লাখ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির ১  মামলার নথি গায়েব করে দেন আরিফ। এ অভিযোগে তাকে ৩  মাস আগে বরখাস্ত করা হয়। এরপর তিনি গত ৩ মাস ধরে গায়েব করা নথি ফেরত দেওয়া নিয়ে টালবাহনা করছিলেন। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তলব করা হয়। এ সময় আরিফ গায়েব হওয়া নথি ফেরত দিতে না পারায় তাকে পুলিশে দেন বিচারক শরিফুল ইসলাম।

ওসি আরও জানান, তাকে বর্তমানে থানায় রাখা হয়েছে। আদালতের কোনো একজন কর্মকর্তা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এরপর তাকে কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন