News71.com
 Bangladesh
 07 Mar 17, 08:41 PM
 215           
 0
 07 Mar 17, 08:41 PM

রংপুরে ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে গৃহবধূর নিহত

রংপুরে ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে গৃহবধূর নিহত

নিউজ ডেস্ক : রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে জ্যোতি রানি (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে উপজেলার দামোদরপুর ইউপির আসমতপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জ্যোতি আমরুলবাড়ি ডাঙ্গারপাড় গ্রামের জগদিশ চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে ডাঙ্গারপাড় থেকে ভ্যানে করে বদরগঞ্জ যাচ্ছিলেন জ্যোতি। পথে আসমতপাড়ায় এলে একটি পাওয়ার টিলারের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ট্রক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করেছে এলাকাবাসী। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, দূর্ঘটনার বিষয়টি জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন