News71.com
 Bangladesh
 08 Mar 17, 12:34 PM
 238           
 0
 08 Mar 17, 12:34 PM

শনিবার ছাত্রদলের বিক্ষোভ

শনিবার ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১১ মার্চ) দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও উপজেলা ইউনিটে এই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতা-কর্মীরা।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন