News71.com
 Bangladesh
 08 Mar 17, 12:35 PM
 235           
 0
 08 Mar 17, 12:35 PM

গাজীপুরে ট্রেনে কেটে নিহত ১....

গাজীপুরে ট্রেনে কেটে নিহত ১....

 

নিউজ ডেস্ক : গাজীপুর সদর উপজলোর ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ র্মাচ) সকাল ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম খোকন চন্দ্র চক্রর্বতী (৩৫)। বাবার নাম সূর্য কুমার চক্রর্বতী। বাসা কিশোরগঞ্জের হোসেনপুর থানার দক্ষিণ মাদখোলা এলাকায়।

জয়দবেপুর রেলওয়ে পুিলশ ফাঁড়ির সহকারী উপ-পরির্দশক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে মরদহে উদ্ধার করা হয়। নিহতের পরণে কালো ফুল প্যান্ট ও সাদা নীল রংয়ের চেকশার্ট ছিল। মরদেহটি ঢাকা মডেকিলে কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন