News71.com
 Bangladesh
 08 Mar 17, 12:39 PM
 236           
 0
 08 Mar 17, 12:39 PM

নেত্রকোনায় বিদ্যুৎ স্পৃষ্ট যুবকের মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎ স্পৃষ্ট যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক : নেত্রকোনায় বিদ্যুৎ স্পৃষ্ট নয়ন মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাতে তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৬ মার্চ) সকালের সদর উপজেলার রৌহা ইউনিয়েনের চরপাড়ায় একলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। নিহত নয়ন পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের মিরাজ আলীর ছেলে।

নয়নের স্ত্রী বিলকিস আক্তার জানান, গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নয়ন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (৭ মার্চ) পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালে থেকে বাড়িতে নিয়ে আসা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, বিষয়টি থানায় কেউ জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন