News71.com
 Bangladesh
 08 Mar 17, 12:46 PM
 248           
 0
 08 Mar 17, 12:46 PM

বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা সহজ করতে ইউএই’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান........

বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা সহজ করতে ইউএই’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান........

 

নিউজ ডেশকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদান ব্যবস্থা সহজ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আল-শামসি জাকার্তা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ অনুরোধ জানান। সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। 

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) এম খোরশেদ আলম উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে ইউএই’র প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় তাঁর সংশ্লিষ্ট সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

শহীদুল হক বলেন, ইন্ডিয়ান ওশেন রিম এসোসিয়েশনে (আইওআরএ) সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তারা সংস্থাটির পরবর্তী চেয়ারম্যান হবে। ইউএই’র মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ এ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। তখন দুটি দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে। পরে প্রধানমন্ত্রী আইওআরএ নেতাদের শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বুধবার বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন