News71.com
 Bangladesh
 08 Mar 17, 12:47 PM
 244           
 0
 08 Mar 17, 12:47 PM

ব্যরিষ্টার রফিকুল ইসলামসহ ৪৭ জনের বিচার শুরু,৩০ জনকে গ্রেপ্তারি পরোয়ানা।।    

ব্যরিষ্টার রফিকুল ইসলামসহ ৪৭ জনের বিচার শুরু,৩০ জনকে গ্রেপ্তারি পরোয়ানা।।    

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের পৃথক ২ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। শুনানিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ৩০ নেতাকর্মী হাজির না থাকায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

এ মামলাটি বিচারেরর জন্য ঢাকার ৮ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে বদলির পর আজ মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশরাফি পাপিয়াসহ ১৭ নেতাকর্মী আদালতে হাজির ছিলেন। আমানসহ ৩০ জন হাজির না হয়ে সময়ের আবেদন করেন। 

ঢাকার ৮নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ সকল আসামির বিরুদ্ধে অভিযাগ গঠন করেন। এ সময় বিচারক আসামিরা দোষী না নির্দোষ তা জানতে চাইলে নিজের নির্দোষ দাবি করেন। ফলে মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হল। পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির নেতা সাইফুল ইসলাম নিরব, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস প্রমুখ।

২০১৫ সালের ২ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২ টি চার্জশিট দাখিল করেন মিরপুর থানার উপ-পরিদর্শক মাসুদ পারভেজ। ২ চার্জশিটে আসমিরা এক ও অভিন্ন। অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আসামিরা অগ্নি সংযোগ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মিরপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম একটি মামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন