News71.com
 Bangladesh
 08 Mar 17, 05:29 PM
 188           
 0
 08 Mar 17, 05:29 PM

প্রিজনভ্যানে হামলাকারী জঙ্গি সবুজ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার।।

প্রিজনভ্যানে হামলাকারী জঙ্গি সবুজ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার।।

 

নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে হরকাতুলজিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকৃত প্রিজনভ্যানে হামলাকারী আরেক জঙ্গিকে অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. সবুজ (২৩)। মঙ্গলবার গভীর রাতে নরসিংদির শেখের চর এলাকা থেকে একটি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, মুফতি হান্নানের প্রিজনভ্যানে হামলায় আটক জঙ্গি মোস্তফা কামালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য মতে টঙ্গী মডেল থানা পুলিশের একটি দল হামলায় অংশ গ্রহণকারী অপর জঙ্গি সবুজকে নরসিংদির শেখের চর এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আমার চাকরির বয়সে এই প্রথম এ ধরনের অস্ত্র দেখলাম। চাবির রিং সম্বলিত অস্ত্রটি নিয়ে যে কেউ প্রকাশ্যে রাস্তায় ঘোরাফেরা করলেও বুঝার উপায় নেই, এটি অস্ত্র কিনা। গ্রেফতারকৃত জঙ্গি সবুজকে জিজ্ঞাসাবাদ চলছে।তাকেও আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন