News71.com
 Bangladesh
 08 Mar 17, 06:47 PM
 234           
 0
 08 Mar 17, 06:47 PM

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

 

নিউজ ডেস্ক : গাজীপুরে বাসচাপায় সিদ্দিকুর রহমান (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন।বুধবার (৮ মার্চ) সকালে সদর উপজেলার হালডোবা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমানের বাড়ি রাজেন্দ্রপুর এলাকায়।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত লেন্স কর্পোরাল সিদ্দিকুর রহমান স্থানীয় এসএজেড কারখানায় চাকরি করতেন। নাইট শিফটের ডিউটি শেষে সকালে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে হালডোবা এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন