News71.com
 Bangladesh
 08 Mar 17, 06:47 PM
 193           
 0
 08 Mar 17, 06:47 PM

চট্টগ্রামে ৭ হাজার ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামে ৭ হাজার ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক : চট্টগ্রামে ৭ হাজার ইয়াবাসহ কালাম (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ মার্চ) গভীর রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কালাম মাইক্রোবাস যোগে কক্সবাজার থেকে নগরীতে এসেছে। বাস টার্মিনালের ভেতরে একটি ফলের দোকানের সামনে ৭ হাজার পিস ইয়াবা নিয়ে কালাম অপেক্ষা করছিল। ইয়াবাগুলো তার কাছ থেকে একজনের কিনে নিয়ে যাবার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ন কবির বলেন, কালামের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন