
নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম মেহেদী হাসান জনি ওরফে জন (২৩)।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গড়কান্দা মহল্লা থেকে তাকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব) তাকে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও এসব গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যা ব কমান্ডার হায়াতুল ইসলাম খান বলেন, ‘জনি একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। তাকে অস্ত্র বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।