News71.com
 Bangladesh
 08 Mar 17, 06:51 PM
 208           
 0
 08 Mar 17, 06:51 PM

রাজধানীর রামপুরার কর কমিশনার তাহের হত্যায় ৫ জনের ফাঁসির আদেশ।।    

রাজধানীর রামপুরার কর কমিশনার তাহের হত্যায় ৫ জনের ফাঁসির আদেশ।।      

 

নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরা থানা এলাকায় প্রাক্তন কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।

২০১৫ সালের ২ মার্চ রামপুরা থানাধীন ৩৪৭ টিভি রোডের বাসায় রাত ১২টার দিকে ডাকাতি করতে গিয়ে কর কমিশনার আবু তাদেরকে হত্যা করা হয়। অন্যদের জিম্মি করে সব লুটপাট করে নিয়ে যায় ডাকাতরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন